চাপড়া বিধানসভায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, আহত ৪, গ্রেফতার ২
নদিয়ার চাপড়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাত থেকে উত্তেজনা ছড়িয়েছে। কথাকাটাকাটি দিয়ে শুরু হওয়া বচসা দ্রুতই হাতাহাতিতে রূপ নেয়, যার জেরে আহত হন মোট চারজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া থানার হাঁটরা ফকিরপাড়া এলাকায় মোড়ের মাথায় আইএসএফ কর্মী-সমর্থকরা বসেছিলেন। ঠিক উল্টো দিকে ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেখানেই প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে মারামারিতে পরিণত হয়।
এই সংঘর্ষে তৃণমূলের দু'জন এবং আইএসএফের দু'জন আহত হন। আহতদের মধ্যে দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি দু'জন শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। দুই পক্ষই টহলদারি বাড়ানো হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করা হয়েছে।
ভোেট যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মত স্থানীয় বাসিন্দাদের একাংশের। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।