সূর্যপুর নাবালিকাকে ধর্ষণ করে খুনের নাবালিকার বাড়িতে মঙ্গলবার যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল
*প্রদীপ কুমার সিংহ বারুইপুর* দক্ষিণ ২৪ পরগনা জেলার বাড়ির উপর থানার অন্তর্গত সূর্যপুরে শনিবার বিকালে একটি ১১ বছরের নাবালিকা ছাত্রী নিখোঁজ হয়েছিল। তার পরিবারের লোকেরা বহু জায়গায় খোঁজাখুঁজি করে। থানায় একটি অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের মানুষ।না পেয়ে শেষে একটি দোকানে সিসিটিভি ফুটেজ রাতের বেলায় স্থানীয় বাসিন্দারা। দেখা যায় ওই এলাকার এক ব্যক্তির সঙ্গে সেই নাবালিকা যাচ্ছে। সেই সিসিটিভি ফুটেজ দেখে এলাকার এক ব্যক্তিকে শনাক্ত করে। তার বাড়ি থেকে তাকে তুলে জিজ্ঞাসাবাদ করার পর আর একজন ব্যক্তির খবর পায়। তাকে নিয়ে সূর্যপুর স্টেশনের রেল লাইনের পাশে একটি পুকুরপাড় থেকে সেই নাবালিকা দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার নাবালিকার বাড়িতে যায় রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নাবালিকা পরিবারের সঙ্গে দেখা করে আপনি তিনি বলেন নাবালিকার মা অসুস্থ স্বাভাবিক। যার সন্তান এই নির্মমভাবে খুন হয়েছে সে তো অসুস্থ হবেই। আমি বারবার তাকে বলেছি আমি তাই সরকার ও মাননীয় মুখ্যমন্ত্রী তার পাশে থাকবে। আপনাদের কথা দিচ্ছি তথা খারাপ বাংলার মানুষকে কথা দিচ্ছি পুলিশ প্রশাসন ঠিকমতো একশন নেননি তাহলে মুখ্যমন্ত্রী কোন ভাবেই এটা বরদাস্ত করবেন না। রাজ্য মহিলা কমিশন সব দেখছেন মুখ্যমন্ত্রী ও সব সময় খবর নিচ্ছেন উনি আমাদের এখানে পাঠিয়েছেন আজকের মুখ্যমন্ত্রী এখানে আসার কথা আছে। যে নাবালিকা মৃত্যু হয়েছে তাকে তো আর ফেরত আনা যাবে না।এই ঘটনাতে শুধু অভিযুক্তরা নয়, এই ঘটনা যেখানেই ঘটবে ৮ থেকে ৮০ বছর মহিলাদের ওপর যারা এই নির্যাতন করবে এই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আগে যা কোন সরকার করতে পারিনি। সূর্যপুরের এই ঘটনায় খুবই মর্মাহত। এই ঘটনার মূল অভিযুক্ত বারুইপুর থানার পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে তুললে মহামান্য বিচারক ১৪ দিনে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন।