মছলন্দপুরে গ্রেফতার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ দুই তৃণমূল নেতা, উদ্ধার নগদ টাকা ও আগ্নেয়াস্ত্র

May 28, 2026 - 12:47
 0
মছলন্দপুরে গ্রেফতার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ দুই তৃণমূল নেতা, উদ্ধার নগদ টাকা ও আগ্নেয়াস্ত্র

উত্তর ২৪ পরগনার মছলন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়াল জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষ সহ দুই তৃণমূল নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে জমি ব্যবসায়ী তথা তার ভাই সুজিত সাহাকেও।

অভিযোগ, ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায়, হুমকি দেওয়া সহ একাধিক বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তারা। গতকাল রাতে গোবরডাঙা থানা-র পুলিশ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অভিযান চালিয়ে দুজনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ কয়েক লক্ষ টাকা, কয়েকশো কার্তুজ, গুলির খোল, পিস্তল ও অন্যান্য আগ্নেয়াস্ত্র।

আজ ধৃতদের বারাসাত আদালত-এ তোলা হবে। পুলিশ তাদের ১০ দিনের হেফাজতের আবেদন জানাবে বলে সূত্রের খবর।