ট্রাইব্যুনালে আবেদন করতে এসে বৃদ্ধের মৃত্যু, রানাঘাটে চাঞ্চল্য

Apr 10, 2026 - 08:42
 5
ট্রাইব্যুনালে আবেদন করতে এসে বৃদ্ধের মৃত্যু, রানাঘাটে চাঞ্চল্য

রানাঘাট: ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধানে ট্রাইব্যুনালে আবেদন করতে এসে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম জীবনকৃষ্ণ বিশ্বাস (৬৮)। তাঁর বাড়ি নদিয়ার হাঁসখালি থানার গাড়াপোতা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর ও তাঁর বিবাহিত মেয়ের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। সেই তালকা থেকে বাদ পড়োছল। সেহ কারণে বৃহস্পতিবার ভোরে তাঁরা রানাঘাট মহকুমা শাসকের দফতরে টাইব্যুনালে আবেদন করতে আসেন। রানাঘাট মহকুমা শাসকের দফতরে ট্রাইব্যুনালে আবেদন করতে আসেন।

অভিযোগ, দফতর চত্বরে নথিপত্র গোছানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জীবনকৃষ্ণ বিশ্বাস। তড়িঘড়ি তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতাল-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের তরফে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।