খুশির ঈদ গঙ্গাসাগরে! নামাজ শেষে আলিঙ্গনে মাতলেন হাজার হাজার
অমিত মণ্ডল, সাগর:
দেশজুড়ে উৎসবের আমেজ।
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের বামনখালি, হেন্দলকেঠি, চাপাতলা অন্যদিকে নামখানা, কাকদ্বীপ ও পাথরপ্রতিমা এলাকাতেও অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে উদযাপিত হলো পবিত্র ঈদ-উল-আযহা।
বৃহস্পতিবার সকাল হতেই গ্রামীণ সাগরের প্রতিটি কোনা মেতে ওঠে খুশির ছন্দে। নতুন পোশাকে সেজে ছোট থেকে বড়-সকলেই শামিল হন বছরের এই শ্রেষ্ঠ উৎসবে। এদিন সকাল ঠিক ৮টা নাগাদ সাগরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদ প্রাঙ্গণে ঈদের বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ পবিত্র নামাজে অংশ নেন। নামাজ শেষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই একে অপরের সাথে আন্তরিক আলিঙ্গনে মিলিত হন এবং খুশির ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ছোটদের মধ্যে নতুন পোশাক আর ইদি পাওয়ার আনন্দ ছিল চোখে পড়ার মতো।
এদিন বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা পরিচালন কমিটির পক্ষ থেকে বিশ্ব শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক বা ধর্মীয় ভেদাভেদ ভুলে সমাজ থেকে সব অন্ধকার দূর করে সকলের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করাই এই খুশির উৎসবের মূল তাৎপর্য। সাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে যাতে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য সাগর থানা ও প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন
আয়োজন করা হয়েছিল। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সাগরে উদযাপিত হলো এই খুশির ঈদ।