এক বছরে ঘাটাল মাস্টারপ্ল্যান! ডেবরার মঞ্চে তৃণমূলকে তোপ অমিত শাহের

Apr 11, 2026 - 16:34
 6
এক বছরে ঘাটাল মাস্টারপ্ল্যান!  ডেবরার মঞ্চে তৃণমূলকে তোপ অমিত শাহের

ডেবরা, পশ্চিম মেদিনীপুর: নির্বাচনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় রাজনৈতিক উত্তাপ চরমে। অকালপৌষ প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত বিজয় সংকল্প সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah (অমিত শাহ) রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও সরকারকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন।

সভামঞ্চে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রী Mamata Banerjee (মমতা বন্দ্যোপাধ্যায়)-কে সরাসরি কটাক্ষ করে বলেন,

"মমতা দিদি, আপনি যত জোর লাগাবেন লাগিয়ে নিন, বিজেপি জেতার পর বাংলায় বহিরাগতদের চিহ্নিত করে একে একে বের করে দেওয়া হবে।"

বিজেপির পক্ষে ভোট চেয়ে তিনি আরও বলেন,

"পদ্মফুলে বোতাম টিপলে বাংলায় সিন্ডিকেট রাজ উপড়ে গঙ্গায় ফেলে দেওয়া হবে।"

পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ভোটের পর সাধারণ মানুষের উপর কোনও সন্ত্রাস হলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের জেলে পাঠানো হবে। এই মন্তব্যে সভায় উপস্থিত

কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

এদিন ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী Narendra Modi (নরেন্দ্র মোদী) ঘাটাল এলাকার উন্নয়নের জন্য প্রায় ১৫০০

কোটি টাকার প্রকল্প অনুমোদন করলেও রাজ্য সরকার তা বাস্তবায়নে বাধা

দিয়েছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন,

"বাংলায় বিজেপি সরকার গঠিত হলে এক বছরের মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যান চালু করা হবে।"

সভাকে ঘিরে ডেবরা জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং চোখে পড়ার মতো জনসমাগম। নির্বাচনের মুখে এই সভাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক