স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে বারুইপুরে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন জমা দিল এবেকা*

Jun 24, 2026 - 12:32
 6
স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে বারুইপুরে বিদ্যুৎ  দপ্তরে ডেপুটেশন জমা দিল এবেকা*

 *প্রদীপ কুমার সিংহ বারুইপুর*:- স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে বারুইপুর ইলেকট্রিক দপ্তরে অফিসে ডেপুটেশন জমা দিল অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বিধানসভা নির্বাচনের রাজ্যের পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ঘোষণা করেছিলেন বিদ্যুৎ পরিষেবার জন্য স্মার্ট মিটার গ্রাহকদের সবাইকেই বসাতে হবে। স্মার্ট মিটার নিয়ে বিদ্যুৎ দপ্তরে আন্দোলন করে আসছে অল বেঙ্গল কনসিউমার অ্যাসোসিয়েশনের এর পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী এই কথা ঘোষণা করার পর মঙ্গলবার পশ্চিমবাংলা প্রত্যেকটি বিদ্যুৎ দপ্তরের অফিসে আবেকার পক্ষ থেকে ডেপুটেশন জমা দেয়ার কর্মসূচি নেওয়া হয়। বারুইপুরে AIBECA র এক সদস্য প্রদ্যুৎ চক্রবর্তী বলেন স্মার্ট মিটার নিয়ে আমরা বহুদিন ধরে আন্দোলন করে আসছি।পশ্চিমবাংলা বিগত সরকার আমাদের আন্দোলনের ফলে স্মার্ট মিটার বসানো বন্ধ করেছিল। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলের নেতা ছিল তখন তিনি স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু পশ্চিমবাংলায় বিধানসভার পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী বলেন প্রত্যেক গ্রাহক কে স্মার্ট মিটার লাগাতে হবে। মাঠ মিটারের জন্য প্রত্যেক গ্রাহককে ৮০০০ টাকা করে দিতে হবে। প্রত্যেক মাসে ১০০ টাকা করে এই মিটার গ্রাহকদের কাছ নেওয়া হবে কাছ থেকে। তিনি আরো বলেন কোন মতেই গ্রাহকদের স্মার্ট মিটার বসানোর নির্দেশ দেওয়া চলবে না। গ্রাহকরা যদি মনে করেন তাহলেই তিনি স্মার্ট মিটার বসাতে পারবে। মাপ মিটার যদি কোন ভাবে পুড়ে যায় তাহলে আবার গ্রাহকে আট হাজার টাকা দিয়ে নতুন স্মার্ট মিটার বসাতে হবে। এই কালা আইনে বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।যখন এই স্মার্ট মিটার নিয়ে বিতর্ক সৃষ্টি হয় তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন কোন গ্রাহক স্মার্ট মিটার নিতে পারেন নাও নিতে পারেন। কিন্তু কেন্দ্রীয় বিদ্যুৎপন্থি বলে যান প্রত্যেক মানুষকেই স্মার্ট মিটার নিতে হবে। এর বিরুদ্ধেই মঙ্গলবার পশ্চিমবাংলার প্রতিটি ইলেকট্রিক সাপ্লাই অফিসে ডেপুটেশন জমা দেয়া হচ্ছে সরকার যদি আমাদের দাবি না মানে এই আন্দোলন আমাদের চলবে।

 মঙ্গলবার বারুইপুর বিদ্যুৎ দপ্তরে অফিসে বিদ্যুৎ দত্তের আধিকারীকে ডেপুটেশন জমা দেওয়া হয় তিনি আশ্বাস করেন এই সম্বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন