"মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে, বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হবে” – অর্জুন সিং

May 10, 2026 - 13:12
 14
"মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে, বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হবে” – অর্জুন সিং

জগদ্দল:

ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক মন্তব্য করলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অর্জুন সিং।

শনিবার জগদ্দলের মেঘনা এলাকায় নিজের বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি বলেন, “মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে। ৮২৪ বছর পর সনাতনীদের সরকার তৈরি হয়েছে। তাই অত্যন্ত ভালো লাগছে।”

এর পাশাপাশি তিনি দাবি করেন, “বাংলায় এতদিন যে কুশাসন চলেছে, তার পরিবর্তে এবার সুশাসন প্রতিষ্ঠিত হবে।"

শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাসের পরিবেশ লক্ষ্য করা যায়।