ভাটপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী গ্রেফতার, ব্যারাকপুর আদালতে পেশ
উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বুড়ি বটতলা এলাকা থেকে বিবেক চৌধুরি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল ও একটি কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের দাবি, কয়েকদিন আগেই সুজিত চৌধুরী নামে এক ব্যক্তিকে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। ধৃত বিবেক চৌধুরি ওই ঘটনার সঙ্গী বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ধৃতকে এদিন ব্যারাকপুর আদালত-এ পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।