দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা ঘিরে কড়াকড়ি

Apr 1, 2026 - 09:33
 12
দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা ঘিরে কড়াকড়ি

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষিতেই গরবেতার জনসভা শেষ করে মঙ্গলবার দুপুর তিনটে কুড়ি নাগাদ দুর্গাপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুরে পৌঁছে তিনি একটি বেসরকারি হোটেলে ওঠেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচি অনুযায়ী নানুরের জনসভার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে গোটা শহরজুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিক জনসভা করে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশল নিয়েই এগোচ্ছেন মুখ্যমন্ত্রী।