চন্দ্রনাথ রথ খুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পুলিশের যোগসাজশের অভিযোগ অর্জুন সিংয়ের
চন্দ্রনাথ রথ খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তীব্রতর হলো। এবার এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের বিরুদ্ধে সরাসরি যোগসাজশের অভিযোগ তুললেন অর্জুন সিং।
অর্জুন সিং দাবি করেন, “চন্দ্রনাথ রথকে যেভাবে রেইকি করে খুন করা হয়েছে, তা পুলিশের সাহায্য ছাড়া সম্ভব নয়।" তাঁর অভিযোগ, এই ঘটনায় এক সাব-ইন্সপেক্টরও জড়িত থাকতে পারেন।
তিনি আরও বলেন, "এই খুনের পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে।" পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অর্জুন সিং অভিযোগ করেন, "এই ধরনের খুনের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। তবে এতে কোনও লাভ হবে না।"
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি।