অভিষেকের 'শান্তিনিকেতন' ভিলার সামনে বুলডোজার ঘিরে জল্পনা, পরে মিলল আসল কারণ
শান্তিনিকেতন ভিলা-র সামনে বুলডোজার দেখা যেতেই বৃহস্পতিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ১৮৮এ নম্বর এই ভিলাটিই পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বাসভবন হিসেবে।
বুলডোজার পৌঁছনোর খবর ছড়িয়ে পড়তেই নানা জল্পনা শুরু হয়। তবে পরে পুরসভা সূত্রে জানা যায়, যানজট কমানো ও রাস্তা সংস্কারের কাজের অংশ হিসেবেই সেখানে বুলডোজার আনা হয়েছিল।
জানা গিয়েছে, হরিশ মুখার্জি রোড সংলগ্ন উল্টো দিকের ফুটপাথে নতুন পেভার ব্লক বসানোর কাজ হয়েছে। সেই কারণে পুরনো ইট ও ব্লক সরানোর জন্য পুরসভার তরফে বুলডোজার ব্যবহার করা হয়।
পুরসভা সূত্রে দাবি, এটি সম্পূর্ণ রুটিন রক্ষণাবেক্ষণ ও রাস্তা সংস্কারের কাজ। এর সঙ্গে অন্য কোনও বিষয় জড়িত নয়। ঘটনাকে কেন্দ্র করে প্রথমে জল্পনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।