লক্ষক্ষ্মার ভাণ্ডারের বদলে এবার 'অন্নপূর্ণা যোজনা'! সাগরে মহিলাদের হাতে ৩ হাজার টাকার ফর্ম তুলে দিলেন বিধায়ক সুমন্ত মণ্ডল ও বিডিও*
অমিত মণ্ডল, সাগর:
নির্বাচন মিটতেই সাগরে চালু হয়ে গেল কেন্দ্রীয় সরকারের বহু প্রতীক্ষিত 'অন্নপূর্ণা যোজনা'। ভোটের প্রচার পর্বে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ফর্ম বিলি প্রক্রিয়ার সূচনা হলো। গঙ্গাসাগরের কৃষ্ণনগর মধ্যপল্লী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার সাধারণ মহিলাদের হাতে এই প্রকল্পের আবেদনপত্র তুলে দেন সাগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সুমন্ত মণ্ডল এবং সাগরের বিডিও কানাইয়া কুমার রাও। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের সময় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এলে মহিলাদের আর্থিক স্বাবলম্বনের জন্য 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর
পরিবর্তে আরও বেশি সুবিধাযুক্ত 'অন্নপূর্ণা যোজনা' চালু করা হবে। সেই প্রতিশ্রুতি মতোই সাগরে সরকারিভাবে এই প্রকল্পের ফর্ম বিলি শুরু হলো। এই যোজনার মাধ্যমে উপভোক্তা মহিলারা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, "আমাদের মা-বোনেদের মধ্যে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা আশা করছি, আগামী ৩ জুনের মধ্যেই সাগর ব্লকের প্রচুর সংখ্যক আবেদনপত্র জমা পড়ে যাবে। প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে এই ফর্মগুলো যাচাই করবে।"
সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে এবং ফর্ম সংগ্রহ করতে বৃহস্পতিবার সকাল থেকেই কৃষ্ণনগর এলাকায় স্থানীয় মহিলাদের উপচে পড়া ভিড়
চোখে পড়ে। খোদ বিধায়ক এবং বিডিও কানাইয়া কুমার রাও-এর উপস্থিতিতে স্বচ্ছতার সাথে ফর্ম বিলি হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া
হয়েছে, ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে উপভোক্তা মা-বোনেদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে
দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।