মহিলা ঢাকির তালে মুখর হুড়া, বিজেপির বিজয় মিছিলে উচ্ছ্বাস

May 15, 2026 - 12:25
 5
মহিলা ঢাকির তালে মুখর হুড়া, বিজেপির বিজয় মিছিলে উচ্ছ্বাস

নিজস্ব সংবাদদাতা, হুড়া :

মহিলা ঢাকিদের বাদ্যের তালে মুখর হয়ে উঠল হুড়া। ডিজে ছাড়াই ঐতিহ্যবাহী ঢাকের শব্দে জমে উঠল বিজেপির বিজয় মিছিল। বুধবার হুড়া পঞ্চায়েত প্রধান সন্দীপ সিং সদ্দারের নেতৃত্বে কাশিপুর বিধানসভার বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদাকে নিয়ে এই বিজয় মিছিলের আয়োজন করা হয়।

হুড়া পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি হুড়া বাজার পর্যন্ত পরিক্রমা করে। মিছিলে বিজেপি পরিক্রমা করে। মিছিলে বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মহিলা ঢাকি দলের তালে তালে নাচ-গানে মেতে ওঠেন কর্মীরা। ডিজের পরিবর্তে ওঠেন কর্মীরা। ডিজের পরিবর্তে ঐতিহ্যবাহী ঢাকের ব্যবহার মিছিলে এনে দেয় এক ভিন্ন আবহ, যা সাধারণ মানুষেরও বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।

অন্যদিকে, মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ছিল কড়া পুলিশি নজরদারি। উপস্থিত ছিলেন হুড়া থানার ওসি বিশ্বজিৎ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশি নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় গোটা কর্মসূচি।