ভাটপাড়ায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক দুষ্কৃতী

Mar 24, 2026 - 09:18
 21
ভাটপাড়ায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক দুষ্কৃতী

উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগেই ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছিল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।

এই ঘটনার তদন্তে নেমে ভাটপাড়া থানার পুলিশ প্রেম সাউ ওরফে বারমুন্ডাকে গ্রেফতার করে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর সময়ই গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের দেখানো পথেই ওই ওয়ার্ডের গঙ্গার ধারের একটি ইটভাটার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে।