পাথরপ্রতিমায় তৃণমূলের কৃষক কর্মীসভা, পাশে থাকার অঙ্গীকার

Mar 12, 2026 - 11:48
 9
পাথরপ্রতিমায় তৃণমূলের কৃষক কর্মীসভা, পাশে থাকার অঙ্গীকার

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা : পাথরপ্রতিমা ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে জি প্লট অঞ্চলে বুধবার বিকেল ৩টায় ভূমিহীন কৃষক ও কৃষক বন্ধুদের নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর কুমার জানা। তিনি রাজ্য সরকারের কৃষকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং কৃষকদের পাশে থাকার অঙ্গীকার সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু শেখর রাউত, ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রী কুলদীপ দেব বর্মন, জেলা পরিষদের সদস্যা রিতা সামন্ত এবং বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি, ক্ষুদ্র ও কুটির শিল্পের কর্মধ্যক্ষ সৌরভ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল ও পঞ্চায়েতের সদস্যবৃন্দ, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের চেয়ারম্যান, সভাপতি, সম্পাদক, স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বুথ থেকে আগত সভাপতি, কর্মী-সমর্থক এবং এলাকার অসংখ্য মা-বোনেরা। সভায় কৃষকদের উন্নয়ন, অধিকার রক্ষা এবং কেন্দ্র সরকারের কৃষকবিরোধী নীতির প্রতিবাদে ঐক্যবদ্ধ থাকার বার্তা তুলে ধরা হয়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সভাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।