নদিয়ার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে হাজির মন্ত্রী-বিধায়করা, কড়া নিরাপত্তা ঘিরে
কল্যাণী বিশ্ববিদ্যালয়-এ মঙ্গলবারের প্রশাসনিক বৈঠককে ঘিরে সকাল থেকেই তৎপরতা ছিল চোখে পড়ার মতো। একে একে বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছতে শুরু করেন বিজেপির একাধিক বিধায়ক ও মন্ত্রীরা।
হাতে বাবা তারকেশ্বরের ছবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেখা যায় সন্তু পান-কে। পাশাপাশি বৈঠকে যোগ দিতে উপস্থিত হন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকে যোগ দিতে পৌঁছনোর কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র। তাঁর আগমনকে ঘিরে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, এদিনের বৈঠকে হুগলি, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলার প্রশাসনিক কাজকর্ম নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজ্যে পালাবদলের পর এই প্রথম নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই বৈঠককে ঘিরে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে।