নতুন সরকার আসতেই ট্রাফিকে কড়া অভিযান, রাস্তায় নামল পুলিশ

May 15, 2026 - 12:18
 1
নতুন সরকার আসতেই ট্রাফিকে কড়া অভিযান, রাস্তায় নামল পুলিশ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর :

নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্য পুলিশকে একাধিক কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেই নির্দেশিকার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় শুরু হয়েছে জোরদার ট্রাফিক অভিযান। ট্রাফিক আইন ভাঙলেই নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ।

বুধবার সকাল থেকেই দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার আম্বেদকর স্মরণীতে বিশেষ অভিযান চালায় ট্রাফিক বিভাগ। অভিযানে মূলত নজর রাখা হয় অটো ও টোটোতে অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে। নিয়ম ভাঙলেই গাড়ি আটক করে চালকদের সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়াও বাইক আরোহীদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে কড়াকড়ি। হেলমেট ছাড়া রাস্তায় বেরোলেই থামিয়ে সতর্ক করা হচ্ছে চালক ও আরোহীদের। ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।