জয়নগর -মজিলপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসানপুরে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম

Sep 9, 2025 - 22:33
 0
জয়নগর -মজিলপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসানপুরে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম

দক্ষিণ ২৪ পরগনা  : জেলার জয়নগর -মজিলপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসানপুরে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম । পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে এসডিপিও অভিষেক রঞ্জনের নেতৃত্বে সোমবার রাতে প্রায় ১৫ জনের একটি দল ওই এলাকায় হানা দেয় । সেখানে গিয়ে দেখা যায় বাড়ির ভেতরে বসেই তৈরি করা হচ্ছে আগ্নেয়াস্ত্র । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়েলডিং মেশিন, প্রায় ২ কেজি গানপাউডার, এক নলা বন্দুক সহ একাধিক যন্ত্রাংশ ।

পুলিশ জানিয়েছে, তিন মাস আগে ওই নির্মীয়মাণ বাড়িটি ভাড়া নেওয়া হয় বসবাসের নাম করে । কিন্তু গোপনে সেখানে চলছিল এই অস্ত্র তৈরির কারবার । এই ঘটনায় গ্রেফতার হয়েছে দু'জনকে । ধৃতদের মধ্যে একজন ফিরোজ গাজী, যে পুরনো একটি খুনের মামলার আসামী বলেও জানা গিয়েছে । অপর অভিযুক্তের নাম ভবেন পাল । এর পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস ।

ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয।