এসআইআর তালিকায় নাম বাদ ২০৬ জনের, বেড়গুমে চাঞ্চল্য ও আতঙ্ক

Mar 30, 2026 - 08:23
 11
এসআইআর তালিকায় নাম বাদ ২০৬ জনের, বেড়গুমে চাঞ্চল্য ও আতঙ্ক

উত্তর ২৪ পরগনার বেড়গুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৭৮ নম্বর বুথে এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশকে ঘিরে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, এই বুথে একসঙ্গে ২০৬ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালিকা প্রকাশের পরই বিষয়টি সামনে আসে। একসঙ্গে এত সংখ্যক নাম বাদ যাওয়ায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। অনেক বাসিন্দার দাবি, খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও চূড়ান্ত বা সাপ্লিমেন্টারি তালিকায় তাঁদের নাম আর নেই।

এলাকাবাসীদের অভিযোগ, পর্যাপ্ত যাচাই-বাছাই ছাড়াই এই নামগুলি বাদ দেওয়া হয়েছে। ফলে ভোটাধিকার হারানোর আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন বহু পরিবার। বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

সন্ধ্যা ৭:৪০