সোমবার বিশ্ব বয়স্ক নির্যাতন প্রতিরোধ সচেতন দিবস পালন হল বারুইপুরে।

Jun 16, 2026 - 08:23
 4
সোমবার বিশ্ব বয়স্ক নির্যাতন প্রতিরোধ সচেতন দিবস পালন হল বারুইপুরে।

*প্রদীপ কুমার সিংহ*

*বারুইপুর* সোমবার সারা বিশ্বের পাশাপাশি ভারতের পশ্চিমবাংলার রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ফুলতলা তিন নম্বর গেটের পাশে সমাজ উন্নয়ন কেন্দ্রে পালিত হল বিশ্ব বয়স্ক নির্যাতন প্রতিরোধ সচেতনতা শিবির। শিবিরটি পরিচালনা করে বারুইপুর সমাজ উন্নয়ন কেন্দ্র একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনায় বারুইপুর মহিলা থানার উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিশু সুরক্ষা কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানটি হয়। ২০০৬ সালে এই তিনটি পালিত হয়। ২০১১ সালে ১৫ ই জুন ইউনাইটেড নেশন এই দিনটি স্বীকৃতি দেয়। সেই থেকেই পনেরই জুন প্রতি বছরে বিভিন্ন জায়গায় এই দিনটি পালিত হয়। সোমবার এই অনুষ্ঠানে প্রত্যেক বক্তায় তাদের বক্তব্যে বলেন সাট ঊর্ধ্ব মানুষের দিনে দিনে অবহেলিত হয়ে যাচ্ছে। শেষের বৃদ্ধাশ্রমে তাদের ঠাঁই হচ্ছে। সাট ঊর্ধ্ব মানুষের ছেলে মেয়েদের অমর্যাদায় করে। খুব একটা যত্ন নেয় না। বাড়ির ছেলে মেয়ে নাতি-নাতনি যদি ঠাকুমা দিদা দাদু ঠাকুরদার প্রতি একটু নজর দেয় তাহলে বয়স্ক লোকেরা অত্যাচারিত হবে না। দাদু দিদাদের সঙ্গে ঠিকমত কথা বলার সময় হয়না নাতি-নাতনিদের মা বাবা মাদের। যত সমাজ এগিয়ে যাচ্ছে তত বয়স্ক লোকেরা একাকীত্ব হয়ে পড়ছে। প্রত্যেকের ছেলেমেয়ে যদি মা-বাবার সঙ্গে ঠিকমত কথাবার্তা বা গল্প করে তাহলে বয়স্ক মানুষের অনেকই নিঃসঙ্গতা কাটে। যদি ছেলে তার ছেলেমেয়েদের বলে এটা তোমার দাদু দিদা পায়ে হাত দিয়ে প্রণাম করো, দাদু দিদাদের সব সময় সম্মান দিয়ে কথা বলো তাহলেই পরিবেশ অনেকটাই উজ্জ্বল হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তনুশ্রী মন্ডল, এএসআই সুজাতা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা জেলা শিশু সুরক্ষা বিভাগের কাউন্সিলর অর্পিতা রায়চৌধুরী, দক্ষিণ ২৪ পরগনা শিশু কল্যাণ দপ্তরের সদস্যা মিস সুলগ্না ভৌমিক মন্ডল, সমাজ সেবক বিপ্লব ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষ। বারুইপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তনুশ্রী মন্ডল বলেন সাটউর্দু বয়স্ক মানুষদের তাদের ছেলেমেয়েদের সব সময় যত্ন নেওয়া উচিত। মা-বাবার কথা কিছুটা হলেও শোনা উচিত। মা ও বাবাকে অবহেলিত করে বৃদ্ধাশ্রমে না পাঠানো উচিত একসঙ্গে বসবাস করা শ্রেয়। তাহলেই বৃদ্ধ মানুষদের একাকীত্ব ভাব কাটে। সমাজ উন্নয়ন কেন্দ্রের সম্পাদক কল্লোল ঘোষ বলেন ১৫ই জুন উপলক্ষে বিশ্ব বয়স্ক অত্যাচার প্রতিরোধ সচেতন মূলক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করা যায়। মানুষ তাদের বাবা মাকে সবসময় যত্ন নেওয়া উচিত। তাদের সঙ্গে গল্প করা উচিত। তাদের সমস্যা সমাধান করা উচিত ছেলেমেয়েদের। প্রত্যেক বিশিষ্ট অতিথিকে উত্তরীয় ও পেন ডাইরি দিয়ে সম্বর্ধনা করা হয়।