সিপিআইএমের পক্ষ থেকে জলমগ্ন, নিকাশি-দুর্নীতির সহ বিভিন্ন অভিযোগে বারুইপুর পুরসভার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন

Jun 30, 2026 - 20:13
 0
সিপিআইএমের পক্ষ থেকে জলমগ্ন, নিকাশি-দুর্নীতির সহ বিভিন্ন অভিযোগে বারুইপুর পুরসভার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন

*প্রদীপ কুমার সিংহ বারুইপুর* :-বারুইপুর সিপিআইমের ১ নম্বর এরিয়া কমিটি ও ২নম্বরের পক্ষ থেকে মঙ্গলবার সকালে ১৩ দফার দাবিতে বারুইপুর পৌরসভার সামনে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচির পালন করে।

বিক্ষোভকারীদের অভিযোগ,সামান্য বৃষ্টিতেই পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থার উন্নতি না হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি, পুর এলাকার বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ, জলাভূমি ভরাট এবং লাগামছাড়া দুর্নীতির কারণেই এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে দাবি তাঁদের।

সিপিএম নেতৃত্বের আরও অভিযোগ, পুর এলাকার একাধিক স্থানে দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকলেও তা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। ফলে পরিবেশ দূষণ হচ্ছে সহ বিভিন্ন দাবিতে এই অনুষ্ঠান।

এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে পুরসভার চেয়ারমানের কাছে একটি স্মারকলিপিও জমা দেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, অবিলম্বে নিকাশি ব্যবস্থার সংস্কার, বেআইনি নির্মাণ ও জলাভূমি ভরাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে।

যদিও সিপিএমের এই অভিযোগের বিষয়ে বারুইপুর পুরসভার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিক্ষোভকারীদের ১১জনের একটি প্রতিনিধি দল পূরসভার চেয়ারমানের ডেপুটেশন জমা দেয়।

চেয়ার ম্যান বলেন পৌরসভায় গত দুমাসে কোন প্রকল্প এর কাজ হচ্ছে না। কর্মচারীদের বেতন দাওয়া সমস্যা হচ্ছে। তবে কাজ কোন ফেলে রাখা হচ্ছে না।সব কাজ চলছে।