সাপের দংশনে মৃত্যু
*প্রদীপ কুমার সিংহ বারুইপুর* সাপের দংশনে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম হাফিজুর মোল্লা (৩৮)। বাড়ির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত এলাকার পাঁচঘড়া অঞ্চলে। পরিবারের সূত্রে খবর হাফিজুর রাজমিস্ত্রি কাজ করতেন। বুধবার রাতে খাওয়া দাওয়ার পর স্বাভাবিকভাবেই হাফিজুর তার ঘরেতে শুয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ রাত দেড়টা নাগাদ একটি বিষধর সাপ তার বাঁদিকে কাঁদের নিচে দংশন করে। সঙ্গে সঙ্গে তার দেহে জ্বালা অনুভব করে। তিনি উঠে দেখেন একটি বিষধর সাপ সেখানে রয়েছে। পরিবারের অন্য মানুষকে জানায়। তারা তড়ি ঘড়ি সাপটা মেরে ফেলে।হাফিজুর কে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার চিকিৎসা হয়।অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক তাকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করে। হাফিজুরের পরিবারের মানুষ অ্যাম্বুলেন্সে করে কলকাতা হাসপাতালে রওনা দিলে পথের মধ্যেই হাফিজুরের মুখ থেকে গাঁজা উঠতে শুরু করে। বেগতিক দেখে তাকে নিয়ে আবার বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। বারুইপুর থানার খবর গেলে বারইপুর থানা পুলিশ হাফিজুরের নিথর দেহটি ময়নাতন্ত্রের জন্য পাঠায়।এই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। এই খবর হাফিজুরের এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শোখের ছায়া নিয়ে আসে।