শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুন, শোক ও ক্ষোভে ফুঁসছে চণ্ডিপুর

May 8, 2026 - 12:46
 7
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুন, শোক ও ক্ষোভে ফুঁসছে চণ্ডিপুর

পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন চন্দ্রনাথ রথ। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। বর্তমানে চন্দ্রনাথের বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড় জমেছে। পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

মৃতের মা হাসিমারা রথ কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি চাই না দোষীদের ফাঁসি হোক, তবে যাবজ্জীবন শাস্তি হোক।” তিনি আরও অভিযোগ করেন, "শাসক দলের কিছু নেতা ৪ তারিখের পর আর কেউ রক্ষা করতে পারবে না বলে হুমকি দিয়েছিল। সেটাই তারা করে দেখাল।"

ছেলের মৃত্যুতে ভেঙে পড়া মা বলেন, "আমার ছেলে যদি দুর্ঘটনায় মারা যেত, এত কষ্ট পেতাম না। যেভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে, তার বিচার হওয়া উচিত।” পাশাপাশি তিনি দাবি করেন, "শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছে বলেই প্রতিশোধ হিসেবে আমার ছেলেকে প্রাণ দিতে হলো।"

ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।