ভাটির ব্লাস্টে কেঁপে উঠল সগড়ভাঙা,

May 28, 2026 - 12:13
 14
ভাটির ব্লাস্টে কেঁপে উঠল সগড়ভাঙা,

বুধবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে দুর্গাপুরের সগড়ভাঙা এলাকার গোটা পরিবেশ। কোক ওভেন থানা অন্তর্গত সগড়ভাঙা কলোনিতে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিকট শব্দের পর চারদিক ধোঁয়ায় ঢেকে যায়।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি বেসরকারি কারখানার ভাটিতে ব্লাস্ট হওয়ার জেরেই এই বিপত্তি ঘটে।

বাসিন্দাদের দাবি, এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। বারবার বিস্ফোরণের কারণে আশপাশের বাড়িঘরেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় আতঙ্কিত সগড়ভাঙা পুকুরপাড় এলাকার বাসিন্দারা অবিলম্বে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।