বরাহনগরে মহিলা নিগ্রহের অভিযোগে আইএনটিটিইউসি নেতা-সহ গ্রেফতার

May 24, 2026 - 09:13
 5
বরাহনগরে মহিলা নিগ্রহের অভিযোগে আইএনটিটিইউসি নেতা-সহ গ্রেফতার

উত্তর ২৪ পরগনার বরাহনগরে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে আইএনটিটিইউসি নেতাসহ ছয়জনকে গ্রেফতার করল বরাহনগর থানার পুলিশ। ধৃতদের শনিবার বারাকপুর আদালতে তোলা হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন আইএনটিটিইউসি নেতা শঙ্কর রাউত, অর্পণ কুমার দত্ত, দেবাশীষ দাস ওরফে বান্টি, সুবল দে, সুব্রত সরকার ওরফে সাহেব এবং দেবজ্যোতি বণিক ওরফে বনি।

অভিযোগ, এক মহিলার উপর শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে রয়েছে ১২৬(২), ৩০৮ (৬), ৩৩৩, ১১৫(২), ১১৯(১), ৭৫/৭৯, ৩৫১(২), ৩০৪(২),