ঘাটালে পুকুরে ভাসমান দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Apr 19, 2026 - 07:49
 9
ঘাটালে পুকুরে ভাসমান দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: শনিবার সকালে ঘাটাল থানার অন্তর্গত দীঘা আনন্দপুর গ্রামে একটি বড় পুকুরে ভাসতে দেখা গেল এক ব্যক্তির দেহ।

ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বরুণ সাঁতরা। তাঁর বাড়িও ওই দীঘা আনন্দপুর এলাকাতেই। সকালে স্থানীয়রা পুকুরে দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জলে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে রিপোর্টের অপেক্ষায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।