সেক্টর ফাইভে আগুন, অসুস্থ এক মহিলা কর্মী

Feb 14, 2026 - 09:00
 9
সেক্টর ফাইভে আগুন, অসুস্থ এক মহিলা কর্মী

স্টাফ রিপোর্ট ার ঃ সল্টলেক সেক্টর ফাইভে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার বিল্ডিংয়ের নিচে অবস্থিত বার-কাম-রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সোমবার দুপুরে গ্লোবসাইন ক্রিস্টাল বিল্ডিং-এর নিচতলায় আগুন লাগে বলে জানা যায়।

আগুন লাগার পর দ্রুত ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিল্ডিং। আতঙ্কিত হয়ে পড়েন বিল্ডিংয়ে কর্মরত বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় বিল্ডিংয়ের ভিতরে থাকা কর্মীদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। এই ঘটনার সময় লিফটের মধ্যে আটকে পড়েন এক মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী। অতিরিক্ত ধোঁয়ার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

দমকল কর্মীদের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও প্রশাসন।