ভোটের মুখে বীজপুরে বোমা উদ্ধার, ক্ষুদিরাম কলোনিতে তল্লাশি জোরদার

Apr 27, 2026 - 15:05
 7
ভোটের মুখে বীজপুরে বোমা উদ্ধার, ক্ষুদিরাম কলোনিতে তল্লাশি জোরদার

বীজপুর: ভোটের আগে আতঙ্ক ছড়াল বীজপুরে। কাঁচড়াপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনির ফাঁকা মাঠ থেকে বালির বস্তার ভিতর দু'টি তাজা বোমা উদ্ধার করল বীজপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় পুলিশ। সেখানেই বালির বস্তার ভিতরে লুকিয়ে রাখা অবস্থায় দু'টি তাজা বোমা উদ্ধার হয়। এরপর এলাকা ঘিরে ফেলে আরও বোমা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। ভোটের মুখে এই বোমা উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।