ভাটপাড়ায় রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নিলেন অর্জুন সিং

Mar 28, 2026 - 10:04
 12
ভাটপাড়ায় রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নিলেন অর্জুন সিং

ভাটপাড়া: রামনবমী উপলক্ষ্যে ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে কাকিনাড়ার উদ্দেশ্যে বেরোল বর্ণাঢ্য শোভাযাত্রা। নারী-পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের লাঠিখেলা প্রদর্শনী। এছাড়াও তরবারি নিয়ে কসরত ও বিভিন্ন যুদ্ধকৌশলের প্রদর্শন শোভাযাত্রায় আলাদা মাত্রা যোগ করে। ধর্মীয় আবেগ ও উদ্দীপনায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

এই শোভাযাত্রায় অংশ নেন নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি ভক্তদের সঙ্গে পা মিলিয়ে শোভাযাত্রায় হাঁটেন এবং সকলকে রামনবমীর শুভেচ্ছা জানান।

উৎসবকে ঘিরে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্ন হয় বলে জানা গেছে।