ভাটপাড়ায় অস্ত্র উদ্ধার, গ্রেফতার জগদ্দলের ত্রাস 'কালুয়া'

Apr 13, 2026 - 11:41
 9
ভাটপাড়ায় অস্ত্র উদ্ধার, গ্রেফতার জগদ্দলের ত্রাস 'কালুয়া'

ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে জগদ্দল এলাকার কুখ্যাত দুষ্কৃতী সুজিত চৌধুরি ওরফে 'কালুয়া'-কে, যাকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয়েছে একটি ৯ এমএম পিস্তল, তিনটি ৭ এমএম পিস্তল এবং একটি পাইপগান সহ মোট ৫টি আগ্নেয়াস্ত্র। পাশাপাশি ৫ রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি THAR গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

উল্লেখ্য, গত চার মাসে ভাটপাড়া থানার পুলিশ মোট ৪১টি আগ্নেয়াস্ত্র ও একাধিক কার্তুজ উদ্ধার করেছে এবং এই ঘটনায় এখনও পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভোটের মুখে এই বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতর। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।