বহরমপুরে মনোনয়ন জমা অধীর চৌধুরীর, কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে জোর

Apr 4, 2026 - 10:21
 12
বহরমপুরে মনোনয়ন জমা অধীর চৌধুরীর, কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে জোর

বহরমপুর: বহরমপুর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী আজ মনোনয়নপত্র জমা দিলেন। নির্বাচনী প্রচারের ফাঁকেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমার কর্মসূচি সম্পন্ন করেন তিনি।

এদিন মনোনয়নকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রচারের মধ্যেই সংগঠিতভাবে এই কর্মসূচি সম্পন্ন করে ভোটের ময়দানে নিজেদের শক্তি প্রদর্শনের বার্তাও দেন কংগ্রেস প্রার্থী।

অধীর চৌধুরী সাধারণ মানুষের সমর্থন ও আশীর্বাদ কামনা করে আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান।