ফরাক্কায় ভয়াবহ বাস-লরি সংঘর্ষ, মৃত ২, আহত ১
মুর্শিদাবাদ: গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুরে ১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফল বোঝাই একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, লরিটি ভুল পথে (রং সাইড) চলে আসার জেরেই এই দুর্ঘটনা ঘটে। উচ্চগতির কারণে সংঘর্ষটি অত্যন্ত ভয়াবহ রূপ নেয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বল্লালপুর হাসপাতালে বিয়ে হওয়ায়। সেখানে চিকিৎসকরা উদ্ধার করে বল্লালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দুই জনকে মৃত বলে ঘোষণা করেন। নিয়ে যাওয়া হয়। সেখানে চাকৎসকরা দুই জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত লরির এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তি লরির চালক ও খালাসি। দুর্ঘটনায় জড়িত লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।