পথ পুকুর ও বিড়ালদের দেওয়া হল জলাতঙ্ক রোগের ভ্যাকসিন

Feb 13, 2026 - 00:26
 10
পথ পুকুর ও বিড়ালদের দেওয়া হল জলাতঙ্ক রোগের ভ্যাকসিন

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী সারা পৃথিবীতে প্রতি বছর জলাতঙ্ক রোগে মারা যান প্রায় পঞ্চাশ হাজার মানুষ। ২০০৪ সালের এপিসিআরআইয়ের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে বর্তমানে এই রোগে বার্ষিক মৃত্যুর হার গড়ে প্রায় ১৭ হাজার। অথচ এই রোগের কার্যকরী চিকিৎসা পদ্ধতি এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। তাই এবার এই রোগকে একেবারেই নির্মূল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার এই দপ্তরের আধিকারিক ও চিকিৎসকরা পথ কুকুর ও বিড়ালদের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেন। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এদিন প্রায় ১০০টি পথ কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবিষয়ে কাকদ্বীপ ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডাঃ প্রণীত কুমার মিশ্র বলেন, "বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে কাকদ্বীপ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথ পুকুর ও বিড়ালদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রায় ১০০টি পথ কুকুর ও বিড়ালদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে পথ কুকুরদের খুঁজে বের করাই ছিল চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ"।