নিপা মোকাবিলায় রাজ্যের কাজের ভূয়সী প্রশংসা আইসিএমআর ডিজির

Feb 15, 2026 - 07:47
 7
নিপা মোকাবিলায় রাজ্যের কাজের ভূয়সী প্রশংসা আইসিএমআর ডিজির

স্টাফ রিপোর্ট ার ঃ নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে অত্যন্ত কার্যকর পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার—এমনই মন্তব্য করলেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল রাজীব বহেল। কলকাতায় এসে তিনি রাজ্য সরকারের প্রস্তুতি, নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেন।

বেলেঘাটায় আইসিএমআর-এনআইআরবিআই প্রাঙ্গণে ওরাল ডিহাইড্রেশন থেরাপির জনক, পদ্মবিভূষণপ্রাপ্ত চিকিৎসক দিলীপ মহনালবিশ-এর আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন রাজীব বহেল। সেখানেই তিনি জানান, নিপা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের নির্দেশিকা মেনে দ্রুত পরীক্ষা, কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রশংসনীয় কাজ করছে।

আইসিএমআর ডিজির মতে, রাজ্য ও কেন্দ্রের এই সমন্বিত উদ্যোগের ফলেই সম্ভাব্য সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা বজায় রাখার উপর জোর দেন তিনি।

রাজীব জানিয়েছেন, ২০০১, ২০০৭ সালে নিপার সংক্রমণ হয়। তবে এটি যে অত্যন্ত সংক্রামক রোগ— এটা বলা ঠিক নয়। কেরলেও নিপার সংক্রমণ হয়েছিল। তবে বেশির ভাগ ক্ষেত্রে আক্রান্তের সংখ্যাটা ছিল খুবই কম। ২০০৭ সালে পশ্চিমবঙ্গেও নিপার সংক্রমণ ছড়িয়েছিল। সেই সময় কেরলে নিপার সংক্রমণ ছড়ায়। কখনও একটি, কখনও দু’টি। তবে পশ্চিমবঙ্গে বেশি সংক্রমণ হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যে ভাবে এই সংক্রমণ ঠেকাতে তৎপর হয়েছিল এবং পদক্ষেপ করেছিল, তা প্রশংসনীয়।