নদিয়ায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ধৃত গ্রেপ্তার

Feb 22, 2026 - 19:49
 15
নদিয়ায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ধৃত গ্রেপ্তার

নদিয়ার কল্যাণী থানার সগুনা কৃষ্ণপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ধনঞ্জয় শিকদার নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ধনঞ্জয়ের বাড়িতে অভিযান চালানো হয়।

তল্লাশির সময় ১টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধনঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে এসেছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শনিবার ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে।