টি-২০ বিশ্বকাপ জয়ে বেহালায় বিজয় উল্লাস, আতশবাজিতে মাতল শহরবাসী

Mar 10, 2026 - 07:36
 21
টি-২০ বিশ্বকাপ জয়ে বেহালায় বিজয় উল্লাস, আতশবাজিতে মাতল শহরবাসী

কলকাতা: টি-২০ বিশ্বকাপ জয়ের পর উৎসবে মাতল কলকাতার বেহালা। আবারও বিশ্বসেরা টিম ইন্ডিয়ার সাফল্যে আনন্দে ফেটে পড়েন শহরবাসী।

ভারতের জয়ের খবর ছড়িয়ে পড়তেই জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নামেন বহু মানুষ। আতশবাজি ফাটিয়ে এবং উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা।

বেহালার বিভিন্ন এলাকায় রাস্তায় গাড়ি থামিয়ে মাঝরাস্তাতেই বাজি ফাটিয়ে বিজয় উৎসব পালন করতে দেখা যায় উৎসাহী সমর্থকদের। চারদিকে ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে এলাকা।