কারখানায় অগ্নিকাণ্ড, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে

Mar 12, 2026 - 11:46
 16
কারখানায় অগ্নিকাণ্ড, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে

প্রদীপ কুমার সিংহ, নরেন্দ্রপুর : কিছুদিন আগেই নরেন্দ্রপুরে দুটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কিছু মানুষের মৃত্যু হয়। তার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে আর একটি কারখানায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রাত প্রায় ন’টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল ও সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার গোডাউনে যেখানে কার্টুন মজুত ছিল, সেখান থেকেই প্রথম আগুনের সূত্রপাত হয়। একটি ঘরের ভেতর থেকে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত ঘরের অন্যান্য অংশে।কারখানার কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং গোডাউনের ভেতরে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থাও ব্যবহার করা হয়। পরে দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক কী কারণে আগুন লাগল তা নরেন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের কর্মীরা খতিয়ে দেখছে।