কলকাতায় রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টদের উপস্থিতি, সৌজন্য বিনিময় আর এন রবির সঙ্গে
কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্টের প্রবীণ নেতা বিমান বসু সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
শপথগ্রহণের পর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেন রাজ্যের নতুন রাজ্যপাল আর এন রবি। অনুষ্ঠানের মঞ্চেই তাঁদের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন ও শুভেচ্ছা বিনিময় হয়।
রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মে সহযোগিতার আশাও ব্যক্ত করা হয়।