অসুস্থ চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার, নার্সিংহোমে ভর্তি
Apr 19, 2026 - 07:38
8
হুগলি: চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সূত্রে খবর, পেটের সংক্রমণ, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যার জেরেই তাঁর এই অসুস্থতা।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।