হলুদ জার্সিতে এটাই হতে পারে ধোনির শেষ মরশুম, দাবি উথাপ্পার

Mar 22, 2026 - 15:49
 13
হলুদ জার্সিতে এটাই হতে পারে ধোনির শেষ মরশুম, দাবি উথাপ্পার

হলুদ জার্সিতে এটাই হতে পারে ধোনির শেষ মরশুম, এমনটাই জানালেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা রবিন উথাপ্পা।আইপিএলের সফলতম অধিনায়ক আপাতত খেলেন শুধু এই একটা প্রতিযোগিতায়। মেরেকেটে মাস তিনেক ব্যাট-প্যাড-গ্লাভসে সুসজ্জিত মাহিকে দেখতে পান অনুরাগীরা। সিএসকে’র প্রথম ম‌্যাচের আগে দিন দশেক সময় রয়েছে। তার আগে উথাপ্পা সম্প্রচারকারী চ্যানেলে উথাপ্পা জানিয়েছেন, বিদায়ী মরশুমে ধোনির ভূমিকায় বদল আসতে পারে।প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কথায়, “আমার মনে হয় ধোনিকে এবার কিছুটা ‘হ্যান্ডস-অফ’ ভূমিকায় দেখা যাবে। অর্থাৎ হাত খুলে খেলবে ও। আইপিএলে এটাই সম্ভবত ওর শেষ মরশুম। অবসর নেবে ধোনি। ওকে হয়তো মেন্টর-কাম-খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে। সাত নম্বরে নয়, আট নম্বরে ব্যাট করতে নামতে পারে। নিজের বিদায়ের কথা মাথায় রেখেই ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে চাইবে। তবেই আমরা অধিনায়ক হিসাবে রুতুরাজের প্রকৃত সম্ভাবনা দেখতে পাব।” আইপিএলে ধোনির অবদান অনন্য। তিনি যেন ঝড়ের রাতে অভিজ্ঞ মাঝি। ২৭৮টি ম্যাচে ৫৪৩৯ রান করার পাশাপাশি তাঁর নেতৃত্বে সিএসকে জিতেছে পাঁচটি শিরোপা। ২০২৪ মরশুমের আগে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। তবে তরুণ অধিনায়ক রুতুরাজ চোটে ছিটকে যাওয়ায় ফের রাজপাট সামলেছিলেন তিনি। এবছর ফের সাধারণ সদস্য হিসাবে ধোনিকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।