রানাঘাটে রাজনৈতিক পালাবদল! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ২০ জনের

Apr 2, 2026 - 10:53
 7
রানাঘাটে রাজনৈতিক পালাবদল!  তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ২০ জনের

রানাঘাট: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নদিয়ার রানাঘাটে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। কুপার্স শহরে ভারতীয় জনতা যুব মোর্চার কার্যালয়ে আয়োজিত এক যোগদান সভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ২০ জন কর্মী-সমর্থক।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার বিশ্বাস। তাঁদের হাত ধরেই কুপার্স শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কর্মীরা আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা তুলে নেন।

বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা কমছে, সেই কারণেই সাধারণ মানুষ এবং কর্মীরা বিজেপির দিকে ঝুঁকছেন।

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যোগদানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বলে জানা গেছে।

নির্বাচনের আগে এই ধরনের দলবদল যে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলবে, তা বলাই বাহুল্য।