ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে বিনামূল্যের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির হল বারুইপুরে
*প্রদীপ কুমার সিংহ বারুইপুর* বিজেপির শ্রমিক সংগঠনের ভারতীয় মজনুর সংঘের পক্ষ থেকে বিনামূল্যের স্বাস্থ্য ও চক্ষুর পরীক্ষা শিবির হল। এই অনুষ্ঠানটি হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তগত শিবানী পিঠ মন্দিরের কাছে একটি কমপ্লেক্সে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু বিজেপির নেতা-নেত্রী ও নজরুল সংগঠনের সভাপতি উত্তম নস্কর সহ-সভাপতি জলধর দাস বারুইপুর অঞ্চলের বেশ কিছু অটো,টোটো ড্রাইভার ও শ্রমিক সংগঠনের কর্মীরা। এই সংগঠনের সহ সভাপতি জলধর দাস বলেন ১৯৫৫ এই সংগঠনের প্রতিষ্টা হয়ে ছিল। সেই থেকে সংগঠনের কিছু অনুষ্ঠান করা হয় প্রতি বছরে। এই বছরে আমরা বিনামূল্যে মানুষের চোখ ও স্বাস্থ্য শিবির করা হয়। যারা চক্ষু পরীক্ষা করেছেন তাদেরকে ঔষধ ও চশমা বিনামূল্যে দেওয়া হয়েছে। এই দিন প্রায় ১৫০ মানুষ চক্ষু পরীক্ষা শিবিরে এসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান এবং প্রায় ১০৭ জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। শ্রমিক সংগঠনে কিছু কর্মী ছাড়াও রামনগর, উত্তরভাগ, সূর্যপুর,ধপ ধপী, বারুইপুর প্রভৃতি এলাকা থেকে মানুষ এখানে এসে তাদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান। যারা এই অনুষ্ঠানে পরীক্ষা গুলি করান তারা খুবই আনন্দিত।