বোলপুরে মনোনয়ন ঘিরে স্লোগান যুদ্ধে উত্তপ্ত পরিবেশ

Apr 4, 2026 - 10:32
 8
বোলপুরে মনোনয়ন ঘিরে স্লোগান যুদ্ধে উত্তপ্ত পরিবেশ

বোলপুর: বোলপুরে আজ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি। মনোনয়ন জমার কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান যুদ্ধ।

একদিকে বিজেপি কর্মী-সমর্থকদের "জয় শ্রী রাম” স্লোগান, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের "জয় বাংলা” স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। দুই পক্ষের স্লোগানে মুহূর্তেই চড়তে থাকে উত্তেজনা।

দু'পক্ষের কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে বোলপুরের প্রশাসনিক চত্বর সংলগ্ন এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ভোটের আগে এই স্লোগান যুদ্ধকে কেন্দ্র করে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকায় রাজনৈতিক পারদ আরও চড়েছে।