বেলেঘাটায় উত্তেজনা, প্রোমোটার ঘনিষ্ঠকে মারধরের অভিযোগ

May 26, 2026 - 14:13
 8
বেলেঘাটায় উত্তেজনা, প্রোমোটার ঘনিষ্ঠকে মারধরের অভিযোগ

সোমবার বেলেঘাটায় উত্তেজনা ছড়ায় এক প্রোমোটার ঘনিষ্ঠ ব্যক্তিকে ঘিরে। অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটার রাজু নস্করের এক ঘনিষ্ঠ সহযোগীকে তাঁর অফিসের সামনে মারধর করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ, রাজু নস্করের সঙ্গে যুক্ত একাধিক নির্মাণ প্রকল্পে সঠিক মিউটেশন ও রেজিস্ট্রেশনের নথি নেই। এছাড়াও বহু নির্মাণে প্রয়োজনীয় আইনি অনুমোদন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, কলকাতা পুরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট নির্মাণগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে সংশ্লিষ্ট নির্মাণ ভেঙে ফেলার সতর্কতাও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই নিয়ম না মেনে নির্মাণকাজ চলছিল। অন্যদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও পুর প্রশাসন।