বাইরের অবজার্ভার এনে ভোট প্রভাবিতের চেষ্টা, তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ-মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ
রাজ্যে ভোট প্রক্রিয়া ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাইরে থেকে অবজার্ভার এনে ভোটে প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি।
তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেসের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। "যা নয়, তাই শুরু করে দিয়েছে,”-এই ভাষাতেই বিরোধীদের কড়া আক্রমণ শানান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ভোটের আবহে শাসক-বিরোধী তরজা ক্রমেই তীব্র হচ্ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।