পুলিশের জালে বারাসাতের কাউন্সিলর অরুণ ভৌমিক, উত্তপ্ত রাজনৈতিক মহল
উত্তর ২৪ পরগনার বারাসাত-এর প্রভাবশালী কাউন্সিলর অরুণ ভৌমিক-কে আটক করল পুলিশ। বুধবার সন্ধ্যায় বারাসাত থানার ইন্সপেক্টর ইনচার্জের নেতৃত্বে একটি পুলিশ বাহিনী তাঁকে আটক করে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের কথা জানায়নি পুলিশ, তবে তাঁকে আটক করা হয়েছে বলে স্বীকার করেছে প্রশাসন।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ২০২১ সালের ভোেট পরবর্তী হিংসার অভিযোগে অভিযুক্ত বিভিন্ন তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। একের পর এক অভিযোগে অভিযুক্ত নেতাদের আটক ও গ্রেফতারের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতেই বারাসাতের দাপুটে কাউন্সিলর অরুণ ভৌমিকের আটক হওয়া রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও কোন নির্দিষ্ট মামলায় তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানায়নি পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বারাসাত থানা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।