পশ্চিমবঙ্গ দিবস ঘিরে সেজে উঠেছে তারকেশ্বর

Jun 21, 2026 - 08:21
 9
পশ্চিমবঙ্গ দিবস ঘিরে সেজে উঠেছে তারকেশ্বর

হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে গোটা তারকেশ্বর এলাকা। প্রশাসনের তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জোরকদমে চলছে শেষ মুহূর্তের কাজ।

তারকেশ্বর–বৈদ্যবাটি ১২ নম্বর রোড সংলগ্ন বলিগড়ি মাঠে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। পাশাপাশি দর্শক ও অতিথিদের জন্য তৈরি করা হয়েছে আরও একটি হ্যাঙ্গার। মাঠের পাশেই প্রস্তুত করা হয়েছে হেলিপ্যাডও।

রাজ্যস্তরের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির। সেই কারণে গোটা এলাকাকে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনিক কর্মী।

এদিকে অনুষ্ঠানকে ঘিরে রাস্তার দু’ধারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বড় বড় ছবি ও ফ্লেক্স লাগানো হয়েছে। অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল।