নীলরতনে চিকিৎসক-নার্স হেনস্থা, কর্মবিরতির হুঁশিয়ারি ইএনটি বিভাগের
নীলরতনে চিকিৎসক-নার্স হেনস্থা, কর্মবিরতির হুঁশিয়ারি ইএনটি বিভাগের
কলকাতা: কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ চিকিৎসক ও নার্সদের হেনস্থার অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। ইএনটি বিভাগে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
রেসিডেন্ট চিকিৎসকদের অভিযোগ, ঘটনার সময় পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল। তাঁদের দাবি, নিরাপত্তারক্ষীকেও মারধর করা হয়েছে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ না নেওয়া হলে তাঁরা আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। ইতিমধ্যেই ইএনটি বিভাগের ইমার্জেন্সি পরিষেবায় কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।