নামকীর্তনে মাতলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র

Apr 6, 2026 - 06:50
 7
নামকীর্তনে মাতলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র

উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র আবারও নিজস্ব ভঙ্গিতে প্রচারে নজর কাড়লেন। একসময় 'কালারফুল বয়' হিসেবে পরিচিত এই নেতা অভিনয়, গান, শুটিং থেকে শুরু করে জনসংযোগ-সব ক্ষেত্রেই তাঁর স্বতন্ত্র উপস্থিতি বারবার আলোচনায় এসেছে।

আসন্ন বিধানসভা নির্বাচনে আবারও কামারহাটি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। এর আগেও এই কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন মদন মিত্র। প্রচারের ফাঁকে অনুগামীদের আবদারে আরিয়াদহ এলাকায় একটি ভক্তিগীতি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সেখানে মাইক হাতে নিয়ে ভক্তদের উদ্দেশ্যে নামকীর্তন গেয়ে উপস্থিত জনতাকে মাতিয়ে তোলেন তৃণমূল প্রার্থী। ধর্মীয় আবহের সঙ্গে রাজনৈতিক প্রচারের এই মেলবন্ধন এলাকায় বিশেষ সাড়া ফেলেছে।

সব মিলিয়ে, প্রচারের ব্যস্ততার মধ্যেও নিজস্ব ঢঙে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন মদন মিত্র-এমনটাই মনে করছেন স্থানীয়রা।